জাতীয়

এখন পর্যন্ত বন্যায় ২৫ জন মারা গেছেন: ত্রাণ প্রতিমন্ত্রী

এখন পর্যন্ত বন্যায় ২৫ জন মারা গেছেন: ত্রাণ প্রতিমন্ত্রী
এখন পর্যন্ত বন্যায় ২৫ জন মারা গেছেন: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, অতিবৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ-নদীতে পানিবৃদ্ধি অব্যাহত আছে। এখন পর্যন্ত দেশের ২৫টি জেলায় বন্যায় ২৫ জন মারা গেছেন।

মঙ্গলবার (২১ জুন) তিনি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

ত্রাণ প্রতিমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ৩ কোটি ২১ লাখ টাকা নগদ ও ৯ হাজার মেট্রিক টন চাল দেয়া হয়েছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৭২টি পয়েন্টে নদ-নদীর পানি বেড়েছে। অন্যদিকে কমেছে মাত্র ২৫টি পয়েন্টে। ২৮টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকাল ছিল ২১টি পয়েন্টে।

মঙ্গলবার (২১ জুলাই) বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ মুহূর্তে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৬টি। ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নাটোর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর রাজবাড়ী, শরীয়তপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যার পরিস্থিতি অবনতি থাকবে। শীতলক্ষ্যা নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢাকা জেলার নদ-নদীর পানি আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে। ঢাকার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ