জাতীয়

ঈদুল আজহায় পশুর চামড়ার দাম নির্ধারণ

ঈদুল আজহায় পশুর চামড়ার দাম নির্ধারণ
ঈদুল আজহায় পশুর চামড়ার দাম নির্ধারণ

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গরুর চামড়া রাজধানীতে প্রতি বর্গফুট ৩৫-৪০ টাকা ও ঢাকার বাইরে ২৮-৩২ টাকা; ছাগলের চামড়া ১৩-১৫ টাকা এবং বকরির চামড়া ১০-১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ-সংক্রান্ত জুম প্ল্যাটফর্ম সভার শুরুতে এসব তথ্য জানান। একই সঙ্গে প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানির সুযোগ রেখে গত বছরের চেয়ে প্রায় ২৯ শতাংশ দাম কমিয়ে এবার কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা দাম নির্ধারণ হয়েছে। এ ছাড়া প্রায় ২৭ শতাংশ দাম কমিয়ে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১৩ থেকে ১৫ টাকা।

জুম অ্যাপে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ-সংক্রান্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা সংকটের কারণে এ বছর কাঁচা চামড়ার দাম কমিয়ে নির্ধারণ হয়েছে। তবে নির্ধারিত দামে কাঁচা চামড়া বিক্রি না হলে রপ্তানি করা হবে বলে মন্ত্রী জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ