জাতীয়

করোনা আক্রান্ত এমপি সালমা চৌধুরীকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

করোনা আক্রান্ত এমপি সালমা চৌধুরীকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়
করোনা আক্রান্ত এমপি সালমা চৌধুরীকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

করোনায় আক্রান্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

সালমা চৌধুরী রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দার বাসিন্দা। তিনি রাজবাড়ী-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য প্রয়াত ওয়াজেদ আলী চৌধুরীর মেয়ে।

রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএমএ হান্নান জানান, বেশ কয়েকদিন ধরে জ্বরসহ করোনার নানা উপসর্গ থাকায় গত ২৮ জুলাই তিনি নমুনা দেন। গত ১ আগস্ট শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। সোমবার সকালে তার শ্বাসকষ্ট দেখা দিলে তিনি রাজবাড়ী সদর হাসপাতালের কভিড-১৯ ইউনিটে ভর্তি হন। তার শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমে যাচ্ছিল। শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

ডা. হান্নান বলেন, এমপি সালমা চৌধুরী রুমার পরিবারের সদস্যরা দুপুরে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নিয়ে যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ