জাতীয়

ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি

ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি
ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি

কয়েক দিন বৃষ্টি না থাকায় ঢাকাসহ সারা দেশে অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে। সাগরে লঘুচাপ থাকায় বাতাসে আর্দ্রতা বাড়ার কারণে এমনটি ঘটছে। তবে মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির ভারি বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজধানীতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গাড়ি ধীরগতিতে চলায় বেশ কিছু স্থানে যানজট শুরু হয়েছে।

এদিকে ঈদ উৎযাপন শেষে রাজধানীতে কর্মচাঞ্চল্যতা বেড়েছে। ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছে মানুষেরা। ঝুম বৃষ্টিতে তাদের বিপাকে পড়তে হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানিয়েছেন, আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা থাকবে। তিনি বলেন, সাগরে লঘুচাপের প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে। সুস্পষ্ট লঘুচাপও হতে পারে এটি। সেজন্য কয়েক দিন বৃষ্টিও বাড়বে। তবে উজানে বৃষ্টির প্রবণতা কমে এসেছে।

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ