জাতীয়

রেলের অতিরিক্ত সচিব মাহবুব কবির ওএসডি

রেলের অতিরিক্ত সচিব মাহবুব কবির ওএসডি
রেলের অতিরিক্ত সচিব মাহবুব কবির ওএসডি

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব কবিরকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচজনের বদলির কথা বলা হয়। এর মধ্যে চারজনকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় এবং মাহবুব কবিরকে ওএসডি করা হয়।

মাহবুব কবির সমকালকে বলেন, সরকারি চাকরিতে বদলি একটি রুটিন ওয়ার্ক। নতুন কর্মস্থল নিয়ে মন্তব্য করা তার এখতিয়ার বহির্ভূত।

এ বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম বলেন, মাহবুব কবির মাস চারেক ছিলেন রেলে। তিনি এ সময়ের মধ্যে এমন কোনো কাজ করেননি, যাতে তাকে সরাতে কেউ চেষ্টা করবে। আবার এমন খারাপ কাজও করেননি, যাতে তিনি কারো বিরাগভাজন হবেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা অবস্থায় গত ২৫ মার্চ তাকে রেলপথ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ