জাতীয়

৩ গুলিতে রক্তক্ষরণে মৃত্যু হয় মেজর সিনহার, আছে আঘাতের চিহ্ন

৩ গুলিতে রক্তক্ষরণে মৃত্যু হয় মেজর সিনহার, আছে আঘাতের চিহ্ন
৩ গুলিতে রক্তক্ষরণে মৃত্যু হয় মেজর সিনহার, আছে আঘাতের চিহ্ন

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের ময়নাতদন্ত প্রতিবেদন র‌্যাবের কাছে জমা পড়েছে।

এতে বলা হয়েছে– খুব কাছ (এক/দেড় হাত দূর) থেকে সিনহাকে তিনটি গুলি করা হয়। গুলিগুলো দেহে ঢোকার পর বেরিয়ে যায়। যার ফলে তার শরীরে গুলির ছয়টি চিহ্ন পাওয়া যায়।’

তিনটি গুলির দুটি সিনহার বুকে একটি বাম হাতের বাহুতে লাগে বলে উল্লেখ্য করা হয় ময়নাতদন্ত রিপোর্টে।

রোববার (৯ আগস্ট) কক্সবাজার সিভিল সার্জনের মাধ্যমে র‌্যাবের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। র‍্যাব সূত্রে প্রতিবেদন সমর্পকে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনহার গলা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের একাধিক চিহ্নও রয়েছে। তবে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

৭ জুলাই কক্সবাজার সদর হাসপাতালের আরএমও শাহীন আবদুর রহমান ময়নাতদন্ত শেষে প্রতিবেদনটি সিভিল সার্জনের মাধ্যমে পুলিশ সুপারের কাছে পাঠান। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ সুপার সেটি তদন্তকারী সংস্থা র‌্যাবের কাছে পাঠিয়েছেন।

এর আগে ৩১ জুলাই ঈদের আগের রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ