জাতীয়

বুধবার থেকে বন্ধ হচ্ছে করোনা নিয়ে অনলাইন বুলেটিন

বুধবার থেকে বন্ধ হচ্ছে করোনা নিয়ে অনলাইন বুলেটিন
বুধবার থেকে বন্ধ হচ্ছে করোনা নিয়ে অনলাইন বুলেটিন

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন বন্ধ করে দেওয়া হচ্ছে। বুধবার থেকে নিয়মিত এই বুলেটিন আর হবে না। মঙ্গলবার শেষ দিন এ বুলেটিন হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সমকালকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'মঙ্গলবার দুপুর আড়াইটায় শেষ দিন অনলাইন স্বাস্থ্য বুলেটিন পরিবেশন করা হবে। বুধবার থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি আকারে করোনা বিষয়ক আপডেট পাঠানো হবে।'

গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য জানাতে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ ব্রিফিং করতেন।

মার্চের শেষের দিকে নিয়মিত এ ব্রিফিং পরিচালনা করতে থাকেন স্বাস্থ্য অধিদফতরের এমআইএস বিভাগের পরিচালক ডা. হাবিবুর রহমান। বিকেল ৩টায় এই ব্রিফিং অনুষ্ঠিত হলেও পরে দুপুর আড়াইটায় ব্রিফিংয়ের সময় নির্ধারণ করে অধিদফতর।

এরপর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে অনলাইনে ব্রিফিং পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদফতর। ওই সময় সাংবাদিকরা জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পারতেন। কিন্তু এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে সাংবাদিকদের যুক্ত হওয়ার পর্বটি বাদ দিয়ে 'বুলেটিন' আকারে এটি উপস্থাপন শুরু হয়। এতে নিয়মিত তথ্য উপস্থাপন করে আসছিলেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ