জাতীয়

আজ থেকে বিমান যাত্রায় ভাড়া বাড়ছে

আজ থেকে বিমান যাত্রায় ভাড়া বাড়ছে
আজ থেকে বিমান যাত্রায় ভাড়া বাড়ছে

বাংলাদেশে আজ রবিবার থেকে বিমান ভাড়া বাড়ছে। বিমানবন্দর ব্যবহার করে কোনো যাত্রী অভ্যন্তরীণ ফ্লাইট অথবা আন্তর্জাতিক ফ্লাইটে বিদেশে গেলে আজ থেকে নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে। এর ফলে বিমান ভাড়া বৃদ্ধি পাবে।

সম্প্রতি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছিল। যা আজ রোববার থেকে কার্যকর করা হচ্ছে।

বেবিচকের পরিচালক (অর্থ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে প্রতিবার একজন যাত্রীকে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ৫ মার্কিন ডলার (প্রায় ৪২০ টাকা) এবং যাত্রী নিরাপত্তা ফি ৬ মার্কিন ডলার (প্রায় ৫০০ টাকা)। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ১০ ডলার (প্রায় ৮৫০ টাকা) এবং যাত্রী নিরাপত্তা ১০ ডলার ফি দিতে হবে।

অন্যদিকে দেশের অভ্যন্তরীণ যে কোনো রুটে যাত্রীদের প্রতিবার ভ্রমণে ১০০ টাকা বিমানবন্দর উন্নয়ন ফি এবং যাত্রী নিরাপত্তা ফি ৭০ টাকা দিতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ