জাতীয়

সিনহা হত্যা মামলায় আটক ৩ এপিবিএন সদস্য বরখাস্ত

সিনহা হত্যা মামলায় আটক ৩ এপিবিএন সদস্য বরখাস্ত
সিনহা হত্যা মামলায় আটক ৩ এপিবিএন সদস্য বরখাস্ত

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আটক আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রচ্ছদ

সারাদেশ

সিনহা হত্যা মামলায় আটক ৩ এপিবিএন সদস্য বরখাস্ত

কক্সবাজার প্রতিনিধি ১৯ আগস্ট ২০২০, ১২:৪১ এএম | অনলাইন সংস্করণ

ছবি সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আটক আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন-১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এএসআই শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও মো. আব্দুল্লাহ।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

তিনি যুগান্তরকে বলেন, ইউনিট প্রধান হিসেবে সিনহা হত্যা মামলায় আটক ৩ এপিবিএন সদস্যকে মঙ্গলবার সকালে বরখাস্ত করে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এর আগে মেজর সিনহা মো. রাশেদকে পুলিশ যেখানে গুলি করে হত্যা করেছিল সেই শামলাপুর চেকপোস্টের এই ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। ঘটনার দিন তারা সেখানে দায়িত্বরত ছিলেন।

গ্রেফতারের পর এই ৩ এপিবিএন সদস্যকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব। পরে সংশ্লিষ্ট আদালতের বিচারক এই ৩ আসামীর প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ