জাতীয়

সংসদের ৯ম অধিবেশন ৬ সেপ্টেম্বর

সংসদের ৯ম অধিবেশন ৬ সেপ্টেম্বর
সংসদের ৯ম অধিবেশন ৬ সেপ্টেম্বর

আগামী ৬ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন বসবে। বুধবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৬ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ৯ম (২০২০ সালেল ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন। তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয় দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই। সেই হিসাবে ৭ সেপ্টেম্বর ছিল অধিবেশন বসার শেষ দিন। অন্যথায় সংবিধান লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে। সেকারণে ৬ সেপ্টেম্বর অধিবেশন বসতে চলেছে। তবে এবারে সাংবাদিকদের প্রবেশাধীকার দেয়া হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হবে। সংসদের এই নবম অধিবেশনের মেয়াদ মাত্র পাঁচ কার্যদিবস হতে পারে। এর আগে সর্বশেষ ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অষ্টম অধিবেশন শেষ হয়েছিল। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ দিন।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সাংবিধানিক নির্দেশনা মেনে এবারেও নিয়ম রক্ষার্থে সংসদ অধিবেশন বসতে চলেছে । এর আগে চলতি বছরের মার্চে মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েই সপ্তম ও অষ্টম অধিবেশন শেষ হয়েছে। এবারের অধিবেশনেও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মাথায় রেখেই আয়োজন চলছে। বাজেট অধিবেশনের আগে ১৮ এপ্রিল সপ্তম অধিবেশনের মেয়াদ ছিল মাত্র এক দিন। ওই দিন মাত্র দেড় ঘণ্টায় অধিবেশন শেষ হয়, যা ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ