জাতীয়

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতসহ ৭ আসামি আরও চার দিনের রিমান্ডে

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতসহ ৭ আসামি আরও চার দিনের রিমান্ডে
সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতসহ ৭ আসামি আরও চার দিনের রিমান্ডে

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামিসহ মোট সাত আসামিকে আরও চারদিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার কক্সবাজার সদর চার নম্বর আদালতের বিচারক তামান্না ফারাহ এ আদেশ দেন।

মামলার সাত আসামিকে আদালতে উপস্থিত করে প্রত্যেকের আরও সাত দিনের করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম। এ আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত আসামিদের চার দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, সাবেক পরিদর্শক লিয়াকত আলী, উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিত, এএসআই লিটন মিয়া এবং কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী মো. জকরিয়া রিমান্ড মঞ্জুরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, মামলার প্রধান তিন আসামি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দদুলাল রক্ষিতের সাত দিনের করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার সেই রিমান্ড শেষ হয়।

পরে র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয় থেকে সোমবার দুপুর ২টা ৫৫ মিনিটে আসামি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দদুলাল রক্ষিতকে আদালতে নেয়া হয়। বাকি চার আসামিকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ