জাতীয়

অনুমতি ছাড়া ফায়ার সার্ভিসের পোশাক ব্যবহার নিষিদ্ধ

অনুমতি ছাড়া ফায়ার সার্ভিসের পোশাক ব্যবহার নিষিদ্ধ
অনুমতি ছাড়া ফায়ার সার্ভিসের পোশাক ব্যবহার নিষিদ্ধ

অনুমতি ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন রঙয়ের পোশাক ব্যবহার নিষিদ্ধ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের অনুমোদন ছাড়া এখন থেকে এই পোশাক অন্য কারো জন্য ব্যবহার নিষিদ্ধ। বিধি-নিষেধ অমান্য করে তা ব্যবহার করা হলে প্রচলিত আইনে এটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহূত কালো, ছাই ও কমলা এই তিন রঙয়ের পোশাকের ডিজাইন, রঙ ও পেটেন্টের নিবন্ধন অনুমোদন দিয়েছে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর। গত ২৩ আগস্ট প্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার এ কে এম শওকত আলম মজুমদার স্বাক্ষরিত এক নিবন্ধনপত্রের পরিপ্রেক্ষিতে এখন থেকে অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহূত পোশাকের অলংকৃত ডিজাইন, প্যাটার্ন, রঙয়ের স্বত্ব ও মৌলিকত্ব সংরক্ষণ অনুমোদন লাভ করল প্রতিষ্ঠানটি।

ফলে পূর্বানুমোদন ছাড়া এখন থেকে এই পোশাক অন্য কারো ব্যবহার নিষিদ্ধ এবং এ বিধি অমান্য করে ব্যবহার করলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ