দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ৪ হাজার ৮২ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৫১৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে।
বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মৃত্যু ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ১৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯০ হাজার ১৮৩ জনে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: