জাতীয়

প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর ফোন

রোহিঙ্গা সংকট সমাধানে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস

রোহিঙ্গা সংকট সমাধানে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস
রোহিঙ্গা সংকট সমাধানে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এসপার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে তার দেশের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। ড. এসপার শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদারতা প্রদর্শনের প্রশংসা করেন এবং এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। খবর: বাসস

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ড. এসপার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণে উচ্চপর্যায়ে সংলাপ ও আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এসপার একমত হন।

ড. এসপার করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে প্রাণহানিতে শোক প্রকাশ করেন এবং করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন প্রদানের জন্য ধন্যবাদ জানান। কভিড-১৯ প্রাদুর্ভাবজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় দু'দেশ ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বলে প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন।

ড. এসপার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। এ ছাড়া তিনি গত মাসে বৈরুত বন্দরে বিস্টেম্ফারণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন।

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করে ড. এসপার বলেন, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সমর্থন দিয়ে যাবে। শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন এবং নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। প্রতিরক্ষামন্ত্রী এসপার বলেন, তার সরকার বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি অথবা ভবিষ্যতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহায্য করতে প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে প্রত্যর্পণে ড. এসপারের সহযোগিতা কামনা করেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এ ব্যাপারে সহযোগিতা করার বিষয় প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ