জাতীয়

জেদ্দা থেকে বিমানের চার্টার্ড ফ্লাইট ১৮ সেপ্টেম্বর

জেদ্দা থেকে বিমানের চার্টার্ড ফ্লাইট ১৮ সেপ্টেম্বর
জেদ্দা থেকে বিমানের চার্টার্ড ফ্লাইট ১৮ সেপ্টেম্বর

আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশের এয়ারলাইন্স সংস্থাটি।

বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশি কর্মীরা দেশে ফিরতে পারছেন না। প্রবাসীদের চাহিদা থাকায় বিমানের ধারাবাহিক চার্টার্ড ফ্লাইটের অংশ হিসেবে জেদ্দা থেকে ১৮ সেপ্টেম্বর আরেকটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

তবে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী যাত্রীদের বিমানের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে প্রবেশ করে নাম নিবন্ধন করার জন্য বলেছে বিমান। সঙ্গে অবশ্যই পাসপোর্ট ও ইকামার কপি নিবন্ধন লিংকে আপলোড করার কথাও বলা হয়।

এছাড়া ভাড়া ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে জানা যাবে।

উল্লেখ্য, করোনার কারণে গত মার্চ থেকে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে। ফলে গত ছয় মাসে দেশটিতে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করে আসছে রাষ্ট্রয়াত্ত এই এয়ারলাইন্স সংস্থা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ