জাতীয়

একনেক সভায় চার প্রকল্প অনুমোদন

মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে

মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাছের অভয়াশ্রম গড়ে তুলতে ২০২ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পের আওতায় ১৬০টি মৎস্য অভয়াশ্রম স্থাপন, ২৪০টি মৎস্য অভয়াশ্রম পুনঃসংস্কার ও রক্ষণাবেক্ষণ, ৩৯২টি দেশীয় প্রজাতির মাছের প্রদর্শনী খামার স্থাপন, ১৫টি শামুকের চাষ প্রদর্শনী স্থাপন ছাড়াও বিভিন্ন উদ্যোগ রয়েছে।

গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সভায় সভাপত্বি করেন। সভা শেষে এনইসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, সভায় মোট চারটি প্রকল্প অনুমোদন হয়েছে, এর মধ্যে তিনটি সংশোধিত। নতুন প্রকল্পের বরাদ্দ এবং সংশোধিত তিনটি প্রকল্পে বাড়তি বরাদ্দসহ মোট ব্যয় ধরা হয়েছে ৫৩৪ কোটি ৩৪ লাখ টাকা। পরিকল্পনামন্ত্রী জানান, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পটিতে ঝিনুক অন্তর্ভুক্ত করা যায় কি না, সে বিষয়টি দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় পরিকল্পনা কমিশনের সদস্য জাকির হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, এর আগে দেশের বিভিন্ন স্থানে মাছের অভয়াশ্রম তৈরির আরো চারটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সে সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রকল্পটি বাস্তবায়ন হবে। সব অভয়াশ্রম কার্যকর না থাকলেও সেসব প্রকল্প থেকে অনেক সুফল পাওয়া গেছে। দেশে মৎস্য উৎপাদন বেড়েছে।

সভায় জানানো হয়, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার সব উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। সেইসঙ্গে ফরিদপুর জেলার দুইটি উপজেলায় ও বাগেরহাট জেলার দুইটি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় ১১০টি ধানখেতে মাছচাষ প্রদর্শনী স্থাপন, ১০০টি ইউনিট খাঁচায় মাছ চাষ ছাড়াও জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

একনেক সভায় ৫৩৬ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি) (রাজউক অংশ) প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় বেড়েছে ১০৬ কোটি ৭৫ লাখ টাকা। এছাড়া ৫১০ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ