জাতীয়

কক্সবাজারের এসপি মাসুদকে রাজশাহীতে বদলি

কক্সবাজারের এসপি মাসুদকে রাজশাহীতে বদলি
কক্সবাজারের এসপি মাসুদকে রাজশাহীতে বদলি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের পর সমালোচিত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে কক্সবাজার থেকে সরিয়ে রাজশাহীতে বদলি করা হয়েছে। কক্সবাজার জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে ঝিনাইদহে একই দায়িত্ব পালন করা হাসানুজ্জামানকে।

বুধবার বিকালে পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে রদবদলের প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফের কাছে বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। কক্সবাজারের পুলিশ সুপার তখন গণমাধ্যমকে বলেছিলেন, সিনহা পুলিশের তল্লাশিতে বাধা দেন এবং পরে পিস্তল বের করলে দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে।

হত্যাকাণ্ডের পর টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস, এসআই লিয়াকত আলীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্তও করা হয়। সে সময় কক্সবাজারের পুলিশ সুপার মাসুদের বিরুদ্ধেও দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইউ গত ১৮ আগস্ট এসপি এবিএম মাসুদ হোসেন, ওসি প্রদীপ কুমার দাসসহ আটজনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয়।

সিনহার পরিবারের করা হত্যা মামলায় মাসুদের নাম এজাহারভুক্ত করার আবেদন করা হলেও তা খারিজ করে দেয় আদালত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ