জাতীয়

৩ দিনে বেনাপোল বন্দর দিয়ে ১৯৮ টন ইলিশ রপ্তানি

৩ দিনে বেনাপোল বন্দর দিয়ে ১৯৮ টন ইলিশ রপ্তানি
৩ দিনে বেনাপোল বন্দর দিয়ে ১৯৮ টন ইলিশ রপ্তানি

দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ৪৭৫ টনের মধ্যে যশোরের বেনাপোল বন্দর দিয়ে গত তিন দিনে প্রায় ১৯৮ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। এর মধ্যে গতকাল বুধবার রাতে ৯৩ দশমিক ৬ টন ইলিশের চালান রপ্তানি হয়েছে। ১৪ সেপ্টেম্বর ৪১ দশমিক ৩ টন ও ১৫ সেপ্টেম্বর ৬৩ টন ইলিশ ভারতে রপ্তানি হয়।

বুধবার ইলিশের চালানটির রপ্তানিকারক ছিল ঢাকার রিপা এন্টারপ্রাইজ ও খুলনার জাহানাবাদ সি ফিশ লিমিটেড। প্রতি কেজি ইলিশের রপ্তানি দর নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার হিসেবে। এই দরে রপ্তানি করা প্রতিটি ইলিশের সাইজ ছিল এক কেজি থেকে এক কেজি ২০০ গ্রাম ওজনের।

মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ও বেনাপোলের ফিশারিজ কোয়ারেন্টিন অফিসার মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয় এবার নয়জন রপ্তানিকারককে এক হাজার ৪৭৫ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে।

বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা শামীম হোসেন জানান, প্রতি কেজি ১০ ডলার মূল্যে শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে।

উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সাল থেকে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। দীর্ঘ সাত বছর পর দুর্গাপূজা উপলক্ষে গত বছর ৫০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয় সরকার। এবার এক হাজার ৪৭৫ টন ইলিশ রপ্তানি হচ্ছে ভারতে।

বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, আগামী ১০ অক্টোবরের মধ্যে বাকি ইলিশ রপ্তানি করা হবে। পদ্মার ইলিশ পেট্রাপোল বন্দর দিয়ে খালাশের পর চলে যাবে শিয়ালদহ, হাওড়া, পাতিপুকুর বাজারসহ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ