চাঁপাইনবাবগঞ্জের তেলকূপি সীমান্তে গুলিতে এক বাংলাদেশি নিহত হবার ১৫ দিন পর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিজিবির কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। পরে পুলিশের মাধ্যমে বাদশার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান। তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে বাদশাসহ আরও কয়েকজন চোরাকারবারী কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে প্রবেশ করলে দেশটির গোপালনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এ সময় বাদশা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।
তিনি আরও জানান, পরে বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়। পরবর্তীতে আয়োজিত পতাকা বৈঠকের পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় লাশ হস্তান্তর করে বিএসএফ। / সম
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: