জাতীয়

১ হাজার ২৬৬ কোটি টাকা ব্যয়ে পাঁচ প্রকল্প অনুমোদন

১ হাজার ২৬৬ কোটি টাকা ব্যয়ে পাঁচ প্রকল্প অনুমোদন
১ হাজার ২৬৬ কোটি টাকা ব্যয়ে পাঁচ প্রকল্প অনুমোদন

সরকারের নিজস্ব অর্থায়নে ১ হাজার ২৬৬ কোটি টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। পাঁচটি মন্ত্রণালয়ের এই ৫টি প্রকল্পের ৪টিই একেবারে নতুন প্রকল্প।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এবং রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী-সচিবরা সভায় অংশ নেন।

সভায় মন্ত্রীদের মধ্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নেন।

সভায় অনুমোদিত প্রকল্পগুলোর সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জামালপুর জেলার দিগপাইত–সরিষাবাড়ি তারাকান্দি সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত এলাকায় বিজিবি’র ৭৩টি কম্পোজিট/ আধুনিক বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) নির্মাণ প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮টি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্প, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ