জাতীয়

অতিরিক্ত রাস্তা নির্মাণ আর নয়: প্রধানমন্ত্রী

অতিরিক্ত রাস্তা নির্মাণ আর নয়: প্রধানমন্ত্রী
অতিরিক্ত রাস্তা নির্মাণ আর নয়: প্রধানমন্ত্রী

এক সময় উন্নয়ন বলতেই রাস্তা আর সড়ক যোগাযোগকে বোঝানো হতো। জাতীয় থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা ভোটারদের রাস্তা নির্মাণের প্রতিশ্রুতিই বেশি দিতেন। তবে এমন অবস্থান থেকে সরে আসার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানিয়েছেন।

সভায় প্রধানমন্ত্রী অতিরিক্ত রাস্তা নির্মাণ না করার নির্দেশ দিয়ে বলেছেন, বাড়ির পাশ দিয়ে রাস্তা নিতে প্রয়োজনের অতিরিক্ত রাস্তা নির্মাণ করা যাবে না। এই ধরনের মানসিকতার বাইরে আসতে হবে।

প্রধানমন্ত্রী জমি সুরক্ষা করার আহ্বান জানিয়ে বলেছেন, বেশি সড়ক নির্মাণ করলে জলাভূমির দেশে পানি চলাচল বাধাগ্রস্ত হয়। এটা জ্ঞানীরা আগেই বলেছেন। এই সম্পর্কে সাবধান হতে হবে।

প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, যাদের অল্প জমি রয়েছে এবং সেই জমিতে বাড়িঘর করে থাকছে, সেসব জমি অধিগ্রহণ করা থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ