জাতীয়

বাংলাদেশ-সৌদির পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা আজ

বাংলাদেশ-সৌদির পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা আজ
বাংলাদেশ-সৌদির পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা আজ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

টেলিফোন আলাপটি বিকেল ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে।

প্রবাসী শ্রমিকদের তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা সমাধানে ইতিবাচক সাড়া দিয়েছে সৌদি সরকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে তিন শতাধিক যাত্রীর প্রথম দল দেশটির উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।

মিয়ানমারের ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। জানা গেছে, নিজ দেশে বসবাসরত ৫৪ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় সৌদি। আজকের টেলিফোনে আলাপে বিষয়টি নিয়ে আলোচনা হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে সৌদি আরবে কয়েক দশক ধরে বসবাস করা ৫৪ হাজার রোহিঙ্গাকে দেশটি ফেরত পাঠাবে না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘সৌদি সরকার আমাদের বলেছে যে, যদি আমরা (রোহিঙ্গাদের) পাসপোর্ট দিই, তাহলে তাদের উপকার হবে। কারণ তারা (সৌদি আরব) রাষ্ট্রহীন মানুষ রাখে না।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের অনুরোধের বিষয়টি খতিয়ে দেখতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তার মানে এই নয় যে, সৌদি সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে। ইউএনবি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ