জাতীয়

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী
শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে চায়না কমিউনিস্ট পার্টিও।

রোববার (২৭ সেপ্টেম্বর) গণভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

জন্মদিন উপলক্ষে পাঠানো বিশেষ বার্তায় মোদী বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। দু-দেশের সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মোদী। ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বিদায়ী সাক্ষাৎকালে গণ ভবনে মোদির বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন। এ সময় প্রধানমন্ত্রী বিদায়ী হাইকমিশনারকে নৌকা প্রতীক এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানী শাড়ি উপহার দেন বলে জানা গেছে।

চায়না কমিউনিস্ট পার্টিও বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে। সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তার স্বাক্ষরিত বার্তায় আগামী দিনে চায়না কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ