জাতীয়

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন ইউএনও ওয়াহিদা

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন ইউএনও ওয়াহিদা
হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন ইউএনও ওয়াহিদা

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা খানম। কোনো সহযোগিতা ছাড়া হাঁটতেও পারছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হলো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) মিরপুর সিআরপিতে নেয়া হয়েছে তাকে।

আগামী এক থেকে দু সপ্তাহের মধ্যে ইউএনও ওয়াহিদা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেও জানান চিকিৎসকরা। দেশের চিকিৎসা ব্যবস্থায় একটি বড় সাফল্য উল্লেখ করে তারা বলেন, দেশেই অনেক ভাল চিকিৎসা দেয়া সম্ভব।

প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর রাতে ইউএনও’র সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা ওমর আলীকেও জখম করে দুর্বৃত্তরা। ওয়াহিদাকে প্রথমে রংপুরে এবং পরে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয় ওয়াহিদাকে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা শেষে আজ বাসায় ফিরছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ