জাতীয়

বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত যৌথ মহড়া শুরু

ছবি নাই
ছবি নাই

বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর জাহাজ ও এমপিএ (মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট) এর অংশগ্রহণে শনিবার শুরু হয়েছে যৌথ টহল ও দ্বিপাক্ষিক মহড়া। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এই যৌথ মহড়া কাল পর্যন্ত চলবে।

মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ প্রত্যয় ও আবু বকর এবং একটি এমপিএ যোগ দেয়। অপর দিকে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কিলতান ও আইএনএস খুকরি এবং একটি এমপিএ অংশ নেয়। সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানব পাচার, জলদস্যুতা এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে এ যৌথ টহল ও মহড়া। পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা রক্ষা, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবেলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম এ মহড়া। আইএসপিআর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ