জাতীয়

আজ থেকে বাড়ছে এলপিজির দাম

আজ থেকে বাড়ছে এলপিজির দাম
আজ থেকে বাড়ছে এলপিজির দাম

সারাদেশে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আজ রোববার থেকে বাড়ানো হচ্ছে। কোম্পানিগুলো প্রতি সিলিন্ডারে ৩০ থেকে ৫০ টাকা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এতে ১২ কেজির একটি সিলিন্ডার ভোক্তাদের কিনতে হবে ৮০০ থেকে ৮২০ টাকায়। গতকাল শনিবার পর্যন্ত যা ৭৫০ থেকে ৭৮০ টাকায় বিক্রি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এলপিজি বিপণনকারী কোম্পানিগুলো একযোগে ঘোষণা না দিলেও ইতোমধ্যে পৃথকভাবে দাম বাড়ানোর কথা নিজেদের পরিবেশকদের জানিয়েছে।

বাড়ানোর কারণ হিসেবে ডলারের দাম বৃদ্ধির বিষয়কে সামনে এনেছেন ব্র্যান্ডগুলোর কর্মকর্তারা। তারা বলেন, এতে এলপিজির আমদানি ব্যয় টনপ্রতি ৩৫ ডলার বেড়েছে। এ জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪০ টাকা বাড়াতে হয়েছে।

জানা গেছে, দেশে এলপিজির বাজার যেমন সম্প্রসারিত হয়েছে, তেমনি কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতাও বেড়েছে। বাজার ধরতে অনেককে কম দামে গ্যাস সরবরাহ করতে হচ্ছে। এতে বেশিরভাগকে লোকসান গুণতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে টিকে থাকার জন্য দাম বাড়ানোর বিকল্প নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ