জাতীয়

সরকারি গুদামে সংরক্ষিত চালের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

সরকারি গুদামে সংরক্ষিত চালের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নওগাঁর শান্তাহারে স্থাপিত ওয়্যারহাউসের ন্যায় দেশের অন্যান্য প্রান্তেও খাদ্যশস্য সংরক্ষণের জন্য এ ধরনের আধুনিক গুদাম নির্মাণের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) গণভবনে সারা দেশের সিএসডি ও এলএসডি হতে সংগৃহীত বোরো এবং আমন মৌসুমে বাংলাদেশে উৎপাদিত সিদ্ধ ও আতপ চালের নমুনা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সরকারি গুদামে সংরক্ষিত চালের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এতথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী প্রতি বছর ভাদ্র মাসে গুদামগুলিতে সংগৃহীত নিচের দিকে রক্ষিত চাল উপরে এবং উপরের চাল নিচে রাখার নির্দেশনা দেন; যাতে করে অপেক্ষাকৃত পূর্বে ক্রয়কৃত চাল প্রথমে বিতরণ করা যায়। তিনি ২০১৯ সালে সংগ্রহ করা চাল অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের জন্য নির্দেশ দেন।

এছাড়া, নওগাঁর শান্তাহারে স্থাপিত ওয়্যারহাউসের ন্যায় দেশের অন্যান্য প্রান্তেও খাদ্যশস্য সংরক্ষণের জন্য এ ধরনের আধুনিক গুদাম নির্মাণের নির্দেশ দেন। এতে দীর্ঘ সময় পর্যন্ত অধিক পরিমাণে খাদ্যশস্য সংরক্ষণ করা সম্ভব হবে। তিনি দেশের সকল গুদামে সংগৃহীত চালের তথ্য একটি ডাটাবেজের মাধ্যমে ব্যবস্থাপনার নির্দেশনাও দেন।

এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ