দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তাদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৫০০ জনের। নতুন করে আরো শনাক্ত হয়েছেন এক হাজার ২০৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৭ হাজার ৭৩ জনে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯১ হাজার ৩৬৫ জনে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: