জাতীয়

মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ঢাকায় আসছেন আজ

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টে স্টিফেন ই বিগান
যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টে স্টিফেন ই বিগান

তিনদিনের সফরে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টে স্টিফেন ই বিগান। রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার।

এর আগে তিনি সোমবার থেকে নয়াদিল্লি সফর করছেন। আজ নয়াদিল্লি থেকে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় আসবেন।

স্টিফেন বিগান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মাইক পম্পেওর পরই তার অবস্থান। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তার এটিই প্রথম বাংলাদেশ সফর।

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারী পুনর্ব্যক্ত করতে ডেপুটি সেক্রেটারি বিগান বুধবার থেকে শুক্রবার বাংলাদেশ সফর করবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ