জাতীয়

ভারতের সঙ্গে ফ্লাইট চালু ২৮ অক্টোবর থেকে

 ভারতের সঙ্গে ফ্লাইট চালু ২৮ অক্টোবর থেকে
ভারতের সঙ্গে ফ্লাইট চালু ২৮ অক্টোবর থেকে

আগামী ২৮ অক্টোবর থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ। বুধবার (১৪ অক্টোবর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ভারত আগে থেকেই ফ্লাইট চালুর জন্য বাংলাদেশকে এয়ার বাবল প্রস্তাব করলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ২৮ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়।

আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত মাসে ফ্লাইট চালু করতে প্রস্তাব দেয় ভারত। চুক্তিতে সপ্তাহে ভারতের পাঁচটি এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইট পরিচালনার কথা বলা হয়। বাংলাদেশের পক্ষ থেকেও তিনটি এয়ারলাইন্সের সপ্তাহে ২৮টি ফ্লাইট চালানোর বিষয় প্রস্তাব দেয়া হয়। ভারত এই প্রস্তাবে সম্মত হলে আগামী ২৮ অক্টোবর থেকে চলবে ফ্লাইট।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১৩টি এবং নভোএয়ারের একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

জানা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মাধ্যমে লিখিত প্রস্তাব তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে পাঠানোর পদক্ষেপ নেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। / জা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ