জাতীয়

বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু ২৮ অক্টোবর

বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু ২৮ অক্টোবর
বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু ২৮ অক্টোবর

আট মাস বন্ধ থাকার পর ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত বিমান চলাচল। দুই দেশের মধ্যে বিশেষ ব্যবস্থায় তিন মাসের জন্য সপ্তাহে ৫৬টি ফ্লাইট চলাচল করবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। করোনার কারণে সব যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের মধ্যে ‘এয়ার বাবল’ ব্যবস্থায় চলাচলের বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসে।

সেই সিদ্ধান্ত অনুযায়ী খুলছে দুই দেশের আকাশ। সপ্তাহে বাংলাদেশ থেকে ২৮টি ফ্লাইট ভারত যাবে। সমানসংখ্যক ফ্লাইট ভারত থেকে ঢাকায় আসবে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভো এয়ার ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা এবং গোএয়ার নামে ৫টি এয়ারলাইন্স কোম্পানি ফ্লাইট পরিচালনা করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ