জাতীয়

রোহিঙ্গা সংকটে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান

রোহিঙ্গা সংকটে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান
রোহিঙ্গা সংকটে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান

বিশ্ব এখনও দারিদ্র্য, ক্ষুধা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, নিরাপত্তাহীনতা ও জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে জাতিসংঘকে কার্যকর ও দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এখনও রোহিঙ্গা সংকটের মতো দৃশ্যমান অনেক সমস্যা রয়েছে, যেগুলো সমাধানে জাতিসংঘ আরও কার্যকর ও দৃঢ় ভূমিকা নিতে পারে।

শেখ হাসিনা বলেন, বিশ্ব এখনও দারিদ্র্য, ক্ষুধা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, নিরাপত্তাহীনতা ও জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন সমস্যায় জর্জরিত। এই সব সমস্যা সমাধানে প্রয়োজন একীভূত প্রচেষ্টা এবং বড় ধরনের পদক্ষেপ।

তিনি বলেন, আমাদের চ্যালেঞ্জগুলো পরস্পর সংযুক্ত এবং এগুলো কেবল বহুপক্ষীয় পদক্ষেপের মাধ্যমে সমাধান করা যেতে পারে। ভবিষ্যতের মহামারিসহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ আমরা কেবল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে পারি।

৭৫ বছর আগে জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয়েছিল সে সময় আর বর্তমান বিশ্ব ভিন্ন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা আশা করি জাতিসংঘ সবসময় সব দেশের বিশ্বস্ত অংশীদার হয়ে থাকবে।

জাতিসংঘকে ভবিষ্যতের জন্য একটি বাস্তব ও অর্থবহ রোডম্যাপ প্রণয়নের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি বাস্তব ও অর্থবহ রোডম্যাপের মাধ্যমে জাতিসংঘ নিরাপদ ভবিষ্যত বিনির্মাণ করতে পারে, যেখানে শান্তি ও উন্নয়নের নিশ্চয়তা থাকবে এবং মানবাধিকার থাকবে সুরক্ষিত।

শান্তিপূর্ণ, টেকসই, সার্বজনীন ও ন্যায়ভিত্তিক বিশ্ব প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধানমন্ত্রী। / এ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ