জাতীয়

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষা শেষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। এসময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে অভ্যর্থনা জানান কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৪ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপ্রধান।

৭৬ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হত।

রাষ্ট্রপতি হওয়ার পর সিঙ্গাপুরের পাশাপশি লন্ডনেও স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি।

সর্বশেষ গত মার্চ মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যান আবদুল হামিদ। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ