দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৮৮৬ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত হয়েছেন আরো এক হাজার ৬৮১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ চার হাজার ৭৬০ জন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২১ হাজার ২৮১ জন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: