জাতীয়

বসল পদ্মা সেতুর ৩৫তম স্প্যান

আবহাওয়া অনুকূলে থাকলে আজ বসছে পদ্মা সেতুর ৩৫তম স্প্যান
আবহাওয়া অনুকূলে থাকলে আজ বসছে পদ্মা সেতুর ৩৫তম স্প্যান

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৮ ও ৯ নম্বর পিয়ারের ওপর ৩৫তম স্প্যান বসানো হয়েছে আজ শনিবার (৩১ অক্টোবর)। ফলে সেতুর মোট ৫ হাজার ২৫০ কিলোমিটার দৃশ্যমান হবে।

নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, শুক্রবার স্প্যানটি বসানোর কথা ছিল। কিন্তু, পদ্মা নদীতে চর পড়ে নাব্য সংকট সৃষ্টি হয়। যেখানে বর্ষা মৌসুমে পানি ছিল ১৩০ ফুট থেকে ১৫০ ফুট, সেখানে পানি কমে হয়ে গেছে মাত্র ৭ ফুট। তাই গত দুই দিন ড্রেজিং করে গভীরতা বাড়ানো হয়েছে। যে ক্রেনটি কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান বহন করে পিলারের কাছে নিয়ে যায়, সেটি চলতে কমপক্ষে ১২ ফুট গভীর পানি লাগে।

সেতুর ৩৫তম স্প্যান বসার পর বাকি থাকছে মাত্র ছয়টি স্প্যান। কারণ, সেতুতে মোট ৪১টি স্প্যান বসানো হবে। চলতি অক্টোবরে বসানো হয়েছে ৩টি স্প্যান। মনে করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর কাজ শেষ হবে। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ