জাতীয়

পদ্মা সেতুতে বসলো ৩৬তম স্প্যান, দৃশ্যমান ৫৪০০মিটার

পদ্মা সেতুতে বসলো ৩৬তম স্প্যান, দৃশ্যমান ৫৪০০মিটার
পদ্মা সেতুতে বসলো ৩৬তম স্প্যান, দৃশ্যমান ৫৪০০মিটার

পদ্মা সেতুতে ৩৫ তম স্প্যান বসানোর ছয়দিনের মাথায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ২ ও ৩ নম্বর পিলারের ওপর বসানো হলো ৩৬তম স্প্যান। এই স্প্যানটি বসানোর ফলে সেতুর দৃশ্যমান হলো ৫৪০০ মিটার অর্থ্যাৎ ৫.৪০ কিলোমিটার।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা ৪২ মিনিটে ৩৬তম স্প্যান বসানো শেষ হয় বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

তিনি বলেন, '৩৬তম স্প্যানটি বসানোর ফলে ৪১টি স্প্যানের মধ্যে এখন আর মাত্র ৫টি স্প্যান বসতে বাকি থাকলো। মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে বাকি ৫ স্প্যান পুরোপুরি প্রস্তুত রয়েছে। সবকিছু আমাদের অনুকূল থাকলে আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাকি স্প্যান গুলো বসানোর কাজ শেষ করতে পারবো'।

এর আগে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মূল সেতুর কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান। চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ অফ লিমিটেড (MBEC) সেতুর ৩৬ তম স্প্যান ২ ও ৩ নম্বর পিলারের ওপর স্থাপনের লক্ষ্যে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১ টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে স্প্যানটিকে নিয়ে এসে রাখা হয় নির্ধারিত পিলারের কাছে।

৬ দশমিক ১৫ কিলোমিটারের পুরো সেতুতে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে। ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল পদ্মাসেতুর নির্মাণ কাজ।

বর্তমানে মূল সেতুর কাজের বাস্তব অগ্রগতি হয়েছে ৯০.৫০ ভাগ। আর্থিক অগ্রগতি হয়েছে ৮০.০৩ ভাগ। নদী শাসনের বাস্তব অগ্রগতি হয়েছে ৭৫ ভাগ। সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার বাস্তব কাজের অগ্রগতি ১০০ ভাগ বলে জানা গেছে।

তাছাড়া,মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

উল্লেখ্য, গত মাসের ১১ অক্টোবর ৩২ তম, ১৯ অক্টোবর ৩৩ তম, ২৫ অক্টোবর ৩৪ তম এবং ৩১ অক্টোবর ৩৫ স্প্যান বসানো হয়েছে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ