জাতীয়

সংসদের বিশেষ অধিবেশন আজ শুরু

সংসদের বিশেষ অধিবেশন আজ শুরু
সংসদের বিশেষ অধিবেশন আজ শুরু

মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আজ রোববার। একাদশ সংসদের এটি দশম অধিবেশন। সন্ধ্যা ৬টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। আগামীকাল সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্মারক বক্তৃতার মাধ্যমে শুরু হবে বিশেষ অধিবেশনের কার্যক্রম। আগের তিন অধিবেশনের মতো এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী, প্রথম দিনের কার্যসূচিতে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব গ্রহণ, প্রশ্নোত্তর ও ৭১ বিধির জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি হবে। এর পর নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ ২০২০ উপস্থাপিত হবে। এ ছাড়া এদিন তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন, স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন ও দুটি বিল উত্থাপন করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২০ এবং নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল ২০২০ উত্থাপন হবে।

বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর তা নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব আনা হবে। ওই প্রস্তাবের ওপর সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে তা পাস হবে। জানা যায়, সাধারণ প্রস্তাবের ওপর টানা চার দিন আলোচনা শেষে বৃহস্পতিবার গ্রহণ করা হবে। বিশেষ অধিবেশনের ধারাবাহিকতায় আগামী সপ্তাহে দুই বা তিন দিন সাধারণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে তা শেষ হবে।

জানা যায়, বিশেষ অধিবেশন সামনে রেখে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। সংসদ সদস্য, সাংবাদিকসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের করোনা পরীক্ষা করা হয়েছে। বিশেষ অধিবেশনের প্রথম দিন অর্থাৎ আজ কভিড-১৯ নেগেটিভ সব সংসদ সদস্যই বৈঠকে যোগ দেওয়ার সুযোগ পাবেন। এর পর থেকে আগের মতো সংসদ সদস্যরা রোস্টারভিত্তিক বৈঠকে যোগ দেবেন। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ