জাতীয়

আজ বসতে পারে পদ্মা সেতুর ৩৭তম স্প্যান

আজ বসতে পারে পদ্মা সেতুর ৩৭তম স্প্যান
আজ বসতে পারে পদ্মা সেতুর ৩৭তম স্প্যান

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বসানো হবে পারে পদ্মা সেতুর ৩৭তম স্প্যান(২-সি)। আবহাওয়াসহ সবকিছু ঠিক থাকলে এটি বসানো হবে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের সেতুর ৯ ও ১০ নম্বর পিলারের উপর। এটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ৫৫০ মিটারে।

এর আগে গত ৬ নভেম্বর বসানো হয় সেতুর ৩৬তম স্প্যান। মাত্র ৬ দিনের মাথায় বসতে যাচ্ছে এ স্প্যান। আর বাকি থাকলো ৪টি স্প্যান। এ মাসে আরও ২টি স্প্যান ও আগামী ডিসেম্বরে বাকি ২টি স্প্যান বসানোর সিডিউল রয়েছে বলে জানা গেছে। আজ কোনও কারণে কারিগরি জটিলতা দেখা দিলে স্প্যান বসানোর দু'দিনের প্রোগ্রামে আগামীকাল শুক্রবার বসতে পারে এ স্প্যান।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, আজ বৃহস্পতিবার সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ৬শ’ টন ওজন ধারণ ক্ষমতা সম্পন্ন ভাসমান ক্রেন তিয়ান-ই এর মাধ্যমে ৩ হাজার ১৪০ টন ওজনের ধূসর রঙ এর ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩৭তম স্প্যানটিকে নির্ধারিত ৯ ও ১০ নাম্বার পিলারের কাছে নিয়ে যাওয়া হবে। ক্রেনটি নির্ধারিত পিলারের সামনে পৌঁছানোর পর শুরু হবে নোঙর কাজ।

তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে আজই বসানো হবে এই ৩৭তম স্প্যান।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি) মূল সেতুর কাজ ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ