জাতীয়

বাংলাদেশের অসাধারণ অগ্রগতি, প্রধানমন্ত্রীর প্রশংসা জার্মান প্রেসিডেন্টের

বাংলাদেশের অসাধারণ অগ্রগতি, প্রধানমন্ত্রীর প্রশংসা জার্মান প্রেসিডেন্টের
বাংলাদেশের অসাধারণ অগ্রগতি, প্রধানমন্ত্রীর প্রশংসা জার্মান প্রেসিডেন্টের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের অসাধারণ অগ্রগতির প্রশংসা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার। বৃহস্পতিবার এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বেলভ্যু প্যালেসে (জার্মান প্রেসিডেন্টের সরকারি বাসভবন) দেশটির প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন জার্মান প্রেসিডেন্ট স্টাইনমায়ার। খবর বাসসের।

রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের জাঁকজমকপূর্ণ আয়োজনে ছিল সীমিত পরিসরে গার্ড অব অনার, দর্শনার্থী বইয়ে স্বাক্ষর, জার্মান প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র হস্তান্তর, প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রদূতের সস্ত্রীক ফটো সেশন, বন্ধুত্বের নিদর্শন স্বরূপ বাংলাদেশ ও জার্মানির পতাকা উত্তোলন এবং প্রেসিডেন্টের সঙ্গে দশ মিনিটের একান্ত বৈঠক।

একান্ত বৈঠকে জার্মান প্রেসিডেন্ট নতুন রাষ্ট্রদূতকে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জার্মান প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের উন্নয়নে জার্মানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি জার্মান প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের অসাধারণ অগ্রগতি, বিশেষত ঈর্ষণীয় হারে জিডিপি প্রবৃদ্ধি এবং অর্থনীতির অন্যান্য সূচকগুলোর অব্যাহত ঊর্ধ্বমুখীর প্রশংসা করেন জার্মান প্রেসিডেন্ট। এ সময় তিনি বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধি ভারতের তুলনায় বেশি হবে বলে আইএমএফের প্রতিবেদনে যে প্রক্ষেপণ করা হয়েছে তার উল্লেখ করেন জার্মান প্রেসিডেন্ট।

রোহিঙ্গা সংকট বিষয়ে জার্মান প্রেসিডেন্টকে বর্তমান পরিস্থিতি অবহিত করেছেন রাষ্ট্রদূত। এ বিষয়ে জার্মান সরকার ঢাকাকে যে সমর্থন দিয়েছে তার প্রশংসা করেন রাষ্ট্রদূত মোশাররফ। তিনি বহুপক্ষীয় ফোরামে জার্মানির সহযোগিতা লাভের আশাবাদও ব্যক্ত করেন। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ