জাতীয়

মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ

কৃষক-শ্রমিক মেহনতি মানুষের অবিসংবাদিত নেতা, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী
কৃষক-শ্রমিক মেহনতি মানুষের অবিসংবাদিত নেতা, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী

আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আজ ৪৪ তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকেই আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে আসেন সাধারণ মানুষ। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ (জাপা) বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন প্রয়াত এই নেতার মাজারে।

মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্ম হলেও তিনি তার জীবনের বেশি ভাগ সময় কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। টাঙ্গাইলের মাটিতেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।

কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। জমিদারদের নির্যাতন বিরোধী আন্দোলনসহ সারাজীবনই সাধারণ মানুষের কল্যাণে আন্দোলন ও সংগ্রাম করেছেন। এছাড়াও স্বাধীনতার পর ১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন। একি বছর ২ অক্টোবর খোদাই খিদমতগার নামে নতুন আর একটি সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ