জাতীয়

প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেন গোলাম দস্তগীর সেতু

প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেন গোলাম দস্তগীর সেতু
প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেন গোলাম দস্তগীর সেতু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে (মুড়াপাড়া দড়িকান্দি) নির্মিত হয়েছে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সেতু। গণভবন থেকে যা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

সেতুটি খুলে দেয়া হলে শীতলক্ষ্যার দুই পারের মানুষের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। এছাড়া পূর্বাচল উপশহর আর ঢাকার সঙ্গে রূপগঞ্জের যোগাযোগ সহজ হবে।

৫৭৬ মিটার দৈর্ঘ্যের এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসীমউদ্দিন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী এনায়েত করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ