জাতীয়

বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল

বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল
বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল

প্রতি বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর সম্মিলিত সামরিক কুচকাওয়াজ হয়ে আসছিল। কিন্তু এবার করোনা মহামারির কারণে তা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অনুশাসন দিয়েছেন। আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

কার্যপত্রে বলা হয়েছে, এ বছর করোনা ভাইরাসের ঝুঁকি থাকায় বড় ধরনের জনসমাগম হওয়ার কারণে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠান সম্ভব নয় বলে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া অন্যান্য কর্মসূচিগুলোও সীমিত করার নির্দেশনা দিয়েছেন তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ভার্চুয়াল সভার সভাপতিত্ব করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ