জাতীয়

যোগাযোগ উন্নত হলে মানুষের অবস্থারও উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স’ গ্রুপের কো-চেয়ার নির্বাচিত শেখ হাসিনা
‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স’ গ্রুপের কো-চেয়ার নির্বাচিত শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যোগাযোগ ব্যবস্থার যত উন্নয়ন হবে, মানুষের আর্থ-সামাজিক অবস্থারও তত উন্নয়ন হবে। রোববার (২২ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে মাগুরা, যশোর ও নারায়ণগঞ্জে তিনটি সেতু এবং পাবনায় মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্ত্বর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যশোর, মাগুরা ও নারায়ণগঞ্জের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতেই নির্মিত হয়েছে এই তিন সেতু। অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে পুরো দেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়তে কাজ করে যাচ্ছে সরকার।

মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীর ওপর নির্মিত হয়েছে ‘শেখ হাসিনা সেতু’। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৬০০ মিটার দীর্ঘ সেতু। এর মাধ্যমে মাগুরা, নড়াইলসহ আশপাশের এলাকার মানুষের জন্য ফরিদপুর হয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ এখন আরও সহজ।

অন্যদিকে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নির্মিত হয়েছে ৫৭৬ মিটার দীর্ঘ গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক সেতু। আর যশোরের অভয়নগরবাসীর স্বপ্নের ভৈরব সেতু। যার দৈর্ঘ্য ৭০২ মিটার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ