জাতীয়

ভাসানচরে পৌঁছাল ১৬৪২ রোহিঙ্গা

ভাসানচরে পৌঁছাল ১৬৪২ রোহিঙ্গা
ভাসানচরে পৌঁছাল ১৬৪২ রোহিঙ্গা

কোনো রকম জটিলতা ছাড়াই অবশেষে ভাসানচরে পৌঁছালেন নারী-পুরুষ-শিশুসহ ১৬৪২ জন রোহিঙ্গা। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে তারা ভাসানচরে পৌঁছান। এর আগে কক্সবাজারের উখিয়া থেকে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় নৗ এবং সেনাবাহিনীর সাতটি জাহাজ ।

ভাসান চরের একটি সূত্র জানান, ভাসানচরে আসা সব রোহিঙ্গাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর ওয়ার হাউজে নৌবাহিনীর কর্মকর্তারা রোহিঙ্গাদের ব্রিফিং করবে। ব্রিফিং শেষে রোহিঙ্গাদের জন্য প্রস্তুত রাখা ৭, ৮, ৯ ও ১০ নম্বর ক্লাষ্টারে তাদেরকে রাখা হবে। আগামী এক সপ্তাহ নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে রান্না করে খাওয়ানো হবে। ভাষানচরে আসা রোহিঙ্গাদের মধ্যে রয়েছে ৮১০ শিশু, পুরুষ ৩৬৮ ও নারী ৪৬৪ জন। এছাড়া ২২টি এনজিও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে ভাসানচরে অবস্থান করছে।

সকালে দীর্ঘ হুইসেল বাজিয়ে একে একে জেটি ত্যাগ করে রোহিঙ্গাবাহী নৌ এবং সেনাবাহিনীর সাতটি জাহাজ। অবশ্য এর আগে লাইন ধরে চট্টগ্রাম বোট ক্লাব জেটি থেকে ভাসানচর যাত্রার জাহাজে ওঠেন রোহিঙ্গারা। তাদের চোখে মুখে অনেকটা বিস্ময়ের ঘোর। আর জাহাজে উঠে তো অবাক হওয়ার শেষ নেই।

রোহিঙ্গা জানান, আমরা নিজেদের ইচ্ছায় এখানে এসেছি, প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নিয়েছেন। তাই খুশি হয়েছি। ছেলে-মেয়ের পড়াশুনা ও ভালো থাকার জন্য এখানে এসেছি।

ক্যাম্পের একঘেঁয়ে জীবন আর ভালো লাগছিল না। তাই উন্নত জীবনের আশায় বাংলাদেশ সরকারের আশ্বাসে তাদের ভাসানচরে আসা।

এক রোহিঙ্গা নারী জানান, খুব ভাল লাগছে, অনেক আনন্দের সঙ্গে আমরা এখানে এসেছি।

যাত্রা পথে যেমন খাবারের ব্যবস্থা ছিলো, তেমনি নিরাপত্তায় পুরো সাগর পথে ছিলো নৌ বাহিনীর জোরদার টহল ব্যবস্থা। নতুন আশ্রয়স্থলকে এখন ভরসাস্থল হিসাবেই দেখছেন রোহিঙ্গারা।

নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ভাসানচরের পরিবেশটা ভালো, থাকার ব্যবস্থাও ভালো। সেখানে মাছ চাষ, কৃষি কাজ, ব্যবসা-বাণিজ্য সবই করতে পারবে রোহিঙ্গারা। তাদের ছেলে-মেয়েরা স্কুলে পড়াশুনা করতে পারবে। ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের আধুনিক জীবন-মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে সব ব্যবস্থা। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ