জাতীয়

ভাস্কর্য ভাঙচুর: আজ দেশব্যাপী যুবলীগ-ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

ভাস্কর্য ভাঙচুর: আজ দেশব্যাপী যুবলীগ-ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ
ভাস্কর্য ভাঙচুর: আজ দেশব্যাপী যুবলীগ-ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আজ রোববার (৬ ডিসেম্বর) সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় যুবলীগ ও ছাত্রলীগ পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্রলীগ ৬ ডিসেম্বর (রোববার) সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু করে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে উক্ত বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটকে (জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের নির্দেশ দেয়া হয়।

যুবলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভায় (মহানগর অন্তর্গত প্রতিটি ওয়ার্ড) সারাদিন রাজপথে অবস্থান ও বিকেল ৩টায় একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের নির্দেশ দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মঈনুল হোসেন খান নিখিল।

উল্লেখ্য, কুষ্টিয়া শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের কোনও এক সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ