জাতীয়

বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে: জয়

সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত
সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত

কারো কাছে হাত পেতে নয়, বিদেশি কোন কনসালটেন্ট দিয়ে নয় আমরা আমাদের নিজেদের মেধায় নিজেদের পরিশ্রমে ডিজিটাল বাংলাদেশ করেছি। আমরা যে কোন চ্যালেঞ্জ মোকাবিলা করতে জানি। আমরা যদি কোন জিনিস করতে চাই বা বাস্তবায়ন করতে চাই সেটা বাস্তবায়ন করে ছাড়ি। ডিজিটাল বাংলাদেশ নিয়ে ভবিষতে আরো অনেক স্বপ্ন আছে। আমার স্বপ্ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ তো বাস্তবায়ন করেছি। এখন ভবিষতে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ এখানে শুধু অংশ গ্রহণ করবে না, আমরা এখানে নেতৃত্ব দেব।

শনিবার (১২ ডিসেম্বর) রাতে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় একথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই বলেন, ডিজিটাল বাংলাদেশের কারণে হাজার মাইলে দূরে বসেও মনে হচ্ছে আমরা একই সাথে আছি। এই ছিল ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন। যখন ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আমরা দেখাই, তখন কেউ কল্পনা করতে পারে নাই যে কতদূর আসব।

সজীব ওয়াজে বলেন, আমরা শুধু ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন না, আমরা দেখিয়েছি উন্নয়নের স্বপ্ন। যে উন্নয়নের কাজ জাতির জনক বঙ্গবন্ধু ১৯৭১ সালের পর আরম্ভ করেছিলেন। বঙ্গবন্ধু মাত্র সাড়ে বছরে বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়েছিলেন বা যেভাবে উন্নয়ন করেছিলেন কেউ ভাবতেও পারেনি। সেই উন্নয়নের ধারা যদি ধরে রাখা যেত বাংলাদেশ কিন্তু আজকে একটি উন্নত দেশ হতো। আমাদের মাথাপিছু আয় ইউরোপের সমান থাকত। আমরা কোন দেশ থেকে কম থাকতাম না। তবে দুঃখজনক বিষয় ৭৫ এর ১৫ আগস্টে ওনাকে হত্যা করে ওনার সম্পন্ন পরিবারকে হত্যা করে আমাদের দেশের উন্নয়নের গতি একদম থামিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, তারপর ২০০৮ সাল থেকে যাত্রা শুরু করে আমরা এখন বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন সম্পর্ণ করতে পেরেছি। ২০০৮ সালে ইন্টারনেট ব্যবহারকারী ছিল মাত্র ১ শতাংশের কম। এখন দেশে প্রায় ১২-১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী। আর পদ্মাসেতু প্রায় সম্পন্ন হয়েই গেছে। এখন শেষের কাজটা বাকি। তাছাড়া মেট্রোরেলের কাজ চলছে।

সজীব ওয়াজেদ বলেন, দেশে সাড়ে ৮ হাজার ডিজিটাল সেন্টার বানিয়েছি। আমরা সাড়ে ৩ হাজরের ওপর ইউনিয়নে ফাইবার অপটিক ক্যাবলস দিয়েছি। যেখানে থ্রিজি ছিল না, সেখানে এখন ফোরজি চালু করে দিয়েছি। আগামী বছরের মধ্যে আমাদের স্বপ্ন ফাইভ জি চালু করা। ডিজিটালের ক্ষেত্রে আমরা কোন দিকে পিছিয়ে নাই। আমরা মহাকাশ জয় করেছি।

তিনি আরো বলেন, বর্তমানে একটি অসাধারণ বছরে বাস করছি, ২০২০ সালের শুরুতেই মহামারির। আজ যদি ডিজিটাল বাংলাদেশ না থাকত আমাদের কি অবস্থা হতো? আমাদের সরকার আওয়ামী লীগ সরকার আমরাই কিন্তু অনলাইন কাজ করার প্রস্তুতি গত ৫ বছর ধরেই নিচ্ছি। মহামারি যে হবে সেটা কিন্তু কেউ জানত না। আমরা কিন্তু সেই কারণে করি নাই। আমাদের স্বপ্ন ছিল বাংলাদেশের সম্পূর্ণভাবে ডিজিটাইজড হব। আমরা প্রায় ৪০ হাজারের ওপর মাল্টিমিডিয়া ক্লাস রুম বানিয়েছি। আমরা আমাদের সরকারি কার্যক্রম ই নথি সিস্টেম আবিস্কার করেছি। তাছাড়া ২০ হাজারের ওপর সরকারি অফিসে ইন্টারনেট সংযোগ দিয়েছি। যখন মহামারি আরাম্ভ হয় দুই মাসের ওপর দেশকে লকডাউন দিতে হয়। তাতে সরকারি কার্যক্রম কিন্তু থামে নাই। তখন আমরা সম্পর্ণ ই নথিতে চলে যাই ভিডিও কনফারেন্সে চলে যাই। এই যে ডিজিটাল ব্যবস্থা করেছি তাতে আমাদের দেশ চলতে থাকে কোন বাধা পড়ে না।

এসময় যে দেশে অবস্থান করছেন সেই দেশের পরিস্থিতির সাথে তুলনা করে জয় বলেন, কোভিড-১৯ এর প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আবার লকডাউন করে দিচ্ছে। কারণ কোভিড এখনো বাড়ছে। এখানে বিশ্বের সব থেকে ধনী দেশে আড়াই লাখের বেশি মানুষ করোনায় মারা গেছে। কল্পনা করা যায়? আর বাংলাদেশে মাত্র ৬ হাজার। যে ৬ হাজার প্রাণ হারিয়েছে সেটাও দুঃখের বিষয়। আমরা তাও চাই না। যারা আমাদের মনে করে দারিদ্র দেশ। আমরা কিন্তু দারিদ্র দেশ না। আমরা কি পর্যায়ে এগিয়ে আছি যে, এই রকম মহামারির মধ্যে বিশ্বের সব থেকে ধনী দেশে আড়াই লাখের ওপর মানুষ মারা যায় আর আমাদের দেশে মাত্র ৬ হাজার। এটা সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশের কারণে। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের সঠিক নেতৃত্বের কারণে।

তিনি বলেন, এমন কোন সমস্যা নাই, এমন কোন দুর্যোগ নাই যেটা আমরা মোকাবিলা করতে পারি না। আমাদের সরকারের নেতৃত্বে এবং মানুষের একটি আত্মবিশ্বাস হচ্ছে যে কোন ধরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। আমরা কোন জিনিস যদি করতে চাই, বাস্তবায়ন করতে চাই, সেটা বাস্তবায়ণ করে ছাড়ব। আমরা নিজেরাই পারি নিজেদের মেধায় পারি, নিজেদের পরিশ্রমে পারি, আমাদের কারো কাছে হাত পেতে থাকতে হয় না। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা হয় সম্পন্ন আমাদের পরিকল্পনায়। এটা কিন্তু বিদেশি কোন পরামর্শক এনে বিশ্ব ব্যাংকের কাছ থেকে বিলিয়ন ডলার এনে তারপর বছরের পর বছর আস্তে আস্তে কাজ চলতে থাকবে কনসালটেন্টরা পয়সা বানাবে আর দেশের সামান্য একটু লাভ হবে সেটা আমরা করি নাই। আমাদের ই নথি, আমাদের ডিজিটাল সেন্টার আমাদের যত সিস্টেম আছে সব আমাদের আবিষ্কার।

তরুণদের উদ্দেশে বলেন, আমরা তোমাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছি। এই মুহূর্তে ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে। আমাদের হাইটেকপার্কে দেশীয় কোম্পানিরা বিনিয়োগ করছে, গত বছর তারা প্রায় ১ বিলিয়ন ডলার আয় করেছে। প্রতি বছর হাজার হাজার তরুণ তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে। এখন আর কোরো কাছে হাত তুলে দাড়িয়ে থাকার প্রয়োজন নাই, বাংলাদেশ নিজের পায়ে দাড়িয়েছে। আমরা এখন মধ্যম আয়ের দেশ। আমরা পদ্ম সেতু বানিযে ফেলেছি। যেটা সবাই বলেছিল কোন দিন পারবে না, আওয়ামী লীগ আমরা করে দেখিয়েছি। ভবিষতে ডিজিটালের আরো অনেক স্বপ্ন আছে। আমার স্বপ্ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ তো বাস্তবায়ন করেছি এখণ ভবিষতে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ এখানে শুধু অংশ গ্রহণ করবে না, আমরা এখানে নেতৃত্ব দেব।

তিনি বলেন, আমার বিশ্বাস আছে ভবিষতে আইসিটি টেকনোলজিতে আমরা কিছু আবিষ্কার করব। সেই দিকে নজর দিয়ে আমরা মন্ত্রিসভায় অনেকগুলো নতুন পলিসি পাস করিয়েছি। আমরা এখন গুরুত্ব দিতে চাই রোবাটিকসের ওপর, আর্টিফিস্যাল টেলিজেন্সের ওপর, মাইক্রো প্রসেসরের ডিজাইনের ওপর। আমার বিশ্বাস ভবিষতে প্রযুক্তিতে অন্যান্য অনেক দেশের থেকে এগিয়ে যেতে পারি। নতুন প্রযুক্তি আর্টিফিসাল ইন্টিটেলিজেন্স, রোবটিকস এখানে আমরা নতুন কিছু আবিষ্কার করব। গত ১২ বছর দেখেছেন, আগামী ১২ বছর দেখবেন। এটা অবশ্যই করব, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে।

ওয়েবিনারে যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী মো. সাদাত রহমান প্রমুখ। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ