জাতীয়

বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সহযোগিতা যেভাবে এগিয়েছে তা প্রশংসনীয়: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সহযোগিতা যেভাবে এগিয়েছে তা প্রশংসনীয়: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সহযোগিতা যেভাবে এগিয়েছে তা প্রশংসনীয়: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সহযোগিতা যেভাবে এগিয়েছে তা প্রশংসনীয়। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

আজ বেলা সাড়ে ১১টায় দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক শুরু হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদি দিল্লি থেকে এতে যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের দিনটি আমার জন্য একটি বিশেষ দিন। ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয় কিন্তু আমরা মুক্ত হই ১৭ ডিসেম্বর। কাজেই দিনটি আমার জন্য বিশেষ দিন।

ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশে করে শেখ হাসিনা বলেন, বিজয়ের মাসে আপনার সঙ্গে বৈঠক করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ডিসেম্বরে বাংলাদেশের মানুষ মুক্তি চেতনায় উদ্বেলিত হয়ে ওঠে।

তিনি বলেন, আজকের দিনটি আমার জন্য একটি বিশেষ দিন। ১৭ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর অধীনে তখনও আমার মা, ছোট বোন রেহানা ও রাসেল, আমি এবং ছোট্ট ৪ মাসের সজীব ওয়াজেদ জয় বন্দী ছিলাম। ভারতের কর্নেল অশোক তখন মেজর ছিলেন। কর্নেল অশোক তারা এসে ১৭ ডিসেম্বর সকালে আমাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করেন। ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়, কিন্তু আমরা মুক্ত হয়েছিলাম ১৭ ডিসেম্বর। আমি কর্নেল অশোকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এবং ভারতবাসী ভারতের সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ