জাতীয়

করোনায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১৩১৮

করোনায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১৩১৮
করোনায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১৩১৮

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২১৭ জনে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩১৮ জন।

শুক্রবার (১৮ ডিসেম্বর ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন হয়েছে।

নতুন মৃত্যুবরণকারীদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের মধ্যে ২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও একজন বাড়িতে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ১৫৯টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৩৩৯টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩০ লাখ ৫০ হাজার ৬৪টি।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন।

উল্লেখ্য, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৬তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৩তম অবস্থানে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ