জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সাম্প্রতিক বিশ্বের অবস্থা বিবেচনা করে দেশের সব নাগরিককে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আজ সোমবার প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, ‘বিশ্বের অনেক দেশেই করোনা পরিস্থিতির অবনমন হয়েছে। কোনো কোনো দেশ শক্ত অবস্থান নিয়েছে। আমাদেরও এসব বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে সচিব সাংবাদিকদের বলেন, ‘নো মাস্ক নো সার্ভিস’—এই নীতি কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে আরো তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।’

ড. খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, ‘আজকের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন আমদানি ও প্রয়োগের বিষয়টি তুলে ধরেন। আগামী জুন মাসের মধ্যে সাড়ে চার কোটি মানুষ ভ্যাকসিন পাবে। বর্তমানে ইপিআই কার্যক্রম জোরদার করা হচ্ছে। যারা ভ্যাকসিন প্রয়োগ করবেন, তাঁদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।’ দক্ষ লোক দিয়ে ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলেও জানান সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আরো বলেন, ‘জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে দেশে ভ্যাকসিন আসবে। এখন তিন কোটি এবং মে থেকে জুনের মধ্যে আরো ছয় কোটি ডোজ আসবে। একজন ব্যক্তি দুই ডোজ করে ভ্যাকসিন পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত যেকোনো ভ্যাকসিন দেশে আসতে পারে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ