জাতীয়

ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্সে এগুলো বাংলাদেশ

ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্সে এগুলো বাংলাদেশ
ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্সে এগুলো বাংলাদেশ

বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশ ৭৩ থেকে ৬৫তম স্থানে এগিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্সের (এনসিএসআই) এই তালিকায় স্থান পাওয়া দেশগুলোর মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করা হয়।

সরকারের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা বিজিডি ই-গভ সার্ট এর পরিচালক তারেক এম বরকতউল্লাহ জানান, বাংলাদেশের এ অর্জনে সাইবার নিরাপত্তা বিধানে বাংলাদেশের সক্ষমতার প্রতিফলন যা ভবিষ্যতে আরও দক্ষতার সাথে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।

পাঁচটি ধাপে এই সূচক তৈরি করা হয়। এগুলো হলো, জাতীয় পর্যায়ের সাইবার হুমকি সনাক্তকরণ, জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং সক্ষমতা সনাক্তকরণ, গুরুত্বপূর্ণ এবং পরিমাপযোগ্য বিষয়াদির নির্বাচন, সাইবার নিরাপত্তা সূচকসমূহের উন্নয়ন এবং সাইবার সিকিউরিটি সূচকগুলোকে তাদের বিষয় অনুযায়ী বিন্যাস করা।

এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, ৯৬ দশমিক ১০ স্কোর পেয়ে প্রথম অবস্থানে রয়েছে গ্রিস। যথাক্রমে ৯২ দশমিক ২১ ও ৯০ দশমিক ৯১ স্কোর পেয়ে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে চেক রিপাবলিক ও এস্তোনিয়া।

সূচকে ৪৪ দশমিক ১৬ পাওয়া বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া সবগুলো দেশ থেকে এগিয়ে রয়েছে। এই অঞ্চলের মধ্যে পাকিস্থান ৪২ দশমিক ৮৬ স্কোর পেয়ে হয়েছে ৬৬তম এবং চীন ৩৫ দশমিক ০৬ স্কোর পেয়ে হয়েছে ৮০তম।

এছাড়া নেপাল, শ্রীলংকা ও ভুটান যথাক্রমে ২৮ দশমিক ৫৭, ২৭ দশমিক ২৭ ও ১৮ দশমিক ১৮ স্কোর পেয়ে ৯৩, ৯৮ ও ১১৫তম স্থান অর্জন করেছে। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ